মেডিকেল: O/A লেভেলের শিক্ষার্থীদের নম্বর সমতাকরণের আবেদন ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত
MBBS / BDS ভর্তি পরীক্ষা: ভর্তি যোগ্যতা ও তারিখ ২০২৬-২৭
৩৭টি সরকারি মেডিকেল কলেজ, ৯টি সরকারি ডেন্টাল কলেজ/ইউনিট ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (DGHS-এর একক পরীক্ষা)
আবেদনের যোগ্যতা
- SSC ও HSC মিলিয়ে কমপক্ষে ৮.৫০
- জীববিজ্ঞান-এ কমপক্ষে A-
- HSC পাসের সাল ২০২৫ বা ২০২৬
পরীক্ষা ও মানবণ্টন
১০০ নম্বরের MCQ, ১ ঘণ্টা ১৫ মিনিট (জীব ৩০, রসায়ন ২৫, পদার্থ ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি ১৫), প্রতি ভুলে −০.২৫, পাস নম্বর ৪০
- আবেদন
- ২৫ নভেম্বর সন্ধ্যা ৬:৩০ – ৩ ডিসেম্বর রাত ১১:৫৯, ২০২৬ (চলছে; ফি ১,০০০ টাকা টেলিটক প্রি-পেইডে, ৪ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত)
- পরীক্ষার তারিখ
- ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা–১১:১৫
- নেগেটিভ মার্কিং
- প্রতি ভুলে −০.২৫
- কেন্দ্র
- সারা দেশে ১৭টি কেন্দ্রে, ৪৯টি ভেন্যুতে
খবর
মেডিকেল-ডেন্টালের বিজ্ঞপ্তি: আবেদন আজ সন্ধ্যা ৬:৩০ থেকে ৩ ডিসেম্বর রাত ১১:৫৯, ফি ১,০০০ টাকা — SSC + HSC মিলিয়ে ৮.৫০, জীববিজ্ঞানে ৩.৫০; পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টা
মেডিকেল-ডেন্টাল পরীক্ষা ১৮ ডিসেম্বরই — মন্ত্রণালয়ের সভায় আবার নিশ্চিত, বিজ্ঞপ্তি দু-এক দিনের মধ্যে
HSC পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর; সম্পূরক পরীক্ষা ১–১৫ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর — সম্পূরকের শিক্ষার্থীরা মেডিকেল, ঢাবি, বুয়েট, জাবিতে সুযোগ পাবে না
জরুরি তথ্য (১১)
- মেধাতালিকা = SSC GPA × ৮ + HSC GPA × ১২ + পরীক্ষার নম্বর (মোট ২০০)
- ২০২৬-২৭ বিজ্ঞপ্তি (২৫ নভেম্বর): SSC + HSC মিলিয়ে কমপক্ষে ৮.৫০, আর HSC-তে জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ — SSC বা HSC আলাদা করে, কিংবা পদার্থ-রসায়নে আলাদা কোনো ন্যূনতম শর্ত বিজ্ঞপ্তিতে নেই। HSC ২০২৫ বা ২০২৬ সালে পাস হতে হবে; ২০২৩-এর আগে SSC পাস হলে আবেদন করা যাবে না
- ২০২৫ সালে HSC পাস করলে মোট নম্বর থেকে ৩, আর ২০২৫-২৬ এ সরকারি মেডিকেল/ডেন্টালে ভর্তি হয়ে থাকলে ৫ নম্বর কাটা যাবে
- পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি) জন্য মোট আসনের ১% সংরক্ষিত — তাদের মোট ৮.০০ আর জীববিজ্ঞানে ৩.০০ লাগবে
- আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে এই পরীক্ষার পর আলাদা ISSB/মৌখিক ধাপ থাকে
- ২০২৬-২৭: এক-দুই বিষয়ে ফেল করে মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছে যারা, তারা এবার আবেদন করতে পারবে না — মানোন্নয়ন পরীক্ষা ১ ডিসেম্বর শুরু, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে, তাই আবেদনের সময় পার হয়ে যাবে। পাস করলে পরে সুযোগ থাকবে কিনা, তা সরকার ঠিক করবে
- ২০২৬-২৭: সরকারি মেডিকেল কলেজে MBBS আসন ৫,২৭০। ঠাকুরগাঁও ও নরসিংদীতে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ যোগ হচ্ছে (৫০ আসন করে)
- আবেদন ২৫ নভেম্বর সন্ধ্যা ৬:৩০ থেকে ৩ ডিসেম্বর রাত ১১:৫৯, dgme.teletalk.com.bd-তে। ফি ১,০০০ টাকা, শুধু টেলিটক প্রি-পেইডে, ৪ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। প্রবেশপত্র রঙিন প্রিন্ট ১৪–১৭ ডিসেম্বর। পরীক্ষা ১৮ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১০টা–১১:১৫
- O/A লেভেল বা অন্য বিদেশি শিক্ষাক্রমে পড়া শিক্ষার্থীদের নম্বর সমতাকরণ সনদের আবেদন ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে (স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবন, কক্ষ ২০৪) কাগজপত্রসহ জমা দিতে হবে
- HSC-র ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছে যারা, তারা পুনর্নিরীক্ষণের ফলের পরও ফরম পূরণ করতে পারবে (পুনর্নিরীক্ষণের ফল ২৩ নভেম্বর)
- HSC সম্পূরক পরীক্ষার্থীরা ১৮ ডিসেম্বরের পরীক্ষা দিতে পারবে না — সম্পূরক পরীক্ষা ১–১৫ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর
ভর্তি বিজ্ঞপ্তি
আবেদন ২৫ নভেম্বর সন্ধ্যা ৬:৩০ থেকে ৩ ডিসেম্বর রাত ১১:৫৯, dgme.teletalk.com.bd-তে; ফি ১,০০০ টাকা শুধু টেলিটক প্রি-পেইডে, ৪ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। শর্ত: বিজ্ঞানে SSC আর জীব-পদার্থ-রসায়নসহ বিজ্ঞানে HSC; SSC + HSC মিলিয়ে ৮.৫০, HSC-তে জীববিজ্ঞানে ৩.৫০। HSC ২০২৫ বা ২০২৬; ২০২৩-এর আগের SSC চলবে না। ২০২৫-এ HSC পাস করলে ৩ নম্বর, ২০২৫-২৬ এ সরকারি মেডিকেল/ডেন্টালে ভর্তি হলে ৫ নম্বর কাটা যাবে। পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য ১% আসন — মোট ৮.০০, জীববিজ্ঞানে ৩.০০। সরকারি মেডিকেলে MBBS আসন ৫,২৭০। ১০০ নম্বরের MCQ, ১ ঘণ্টা ১৫ মিনিট, প্রতি ভুলে −০.২৫, পাস ৪০; GPA থেকে আরও ১০০ (SSC × ৮ + HSC × ১২)। প্রবেশপত্র ১৪–১৭ ডিসেম্বর; পরীক্ষা ১৮ ডিসেম্বর, শুক্রবার, সকাল ১০টা–১১:১৫।
সূত্র
যোগ্যতার তথ্য ও হিসাবের পদ্ধতি: রাফসান জানি (বুয়েট সিএসই)-এর সৌজন্যে।