সাধারণ প্রশ্ন
অ্যাকাউন্ট ও সাইন ইন
অ্যাকাউন্ট কীভাবে খুলব?
সাইন ইন পাতায় “অ্যাকাউন্ট খোলো” চাপো আর তোমার মোবাইল নম্বর দাও (০১ দিয়ে শুরু ১১ অঙ্কের)। নম্বর যাচাই করতে আমরা ৬ অঙ্কের একটি এসএমএস কোড পাঠাব, তারপর কমপক্ষে ৮ অক্ষরের একটি পাসওয়ার্ড বেছে নাও। এরপর কয়েকটি ছোট সেটআপ প্রশ্নের উত্তর দিলেই তোমার ড্যাশবোর্ড খুলবে।
কীভাবে সাইন ইন করব?
“সাইন ইন” চাপো, তারপর তোমার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দাও। এখনো পাসওয়ার্ড সেট না করে থাকলে “কোড দিয়ে সাইন ইন” বেছে নাও, আমরা ৬ অঙ্কের একটি কোড পাঠাব। এরপর পাসওয়ার্ড সেট করতে পারবে।
পাসওয়ার্ড ভুলে গেছি। কী করব?
সাইন ইন পাতায় “পাসওয়ার্ড ভুলে গেছ?” চাপো আর মোবাইল নম্বর দাও। এসএমএসে আসা ৬ অঙ্কের কোড দাও, কমপক্ষে ৮ অক্ষরের নতুন পাসওয়ার্ড বেছে নাও, তারপর “পাসওয়ার্ড সেভ করে সাইন ইন” চাপো। এতে অন্য সব ডিভাইস থেকেও তোমার অ্যাকাউন্ট সাইন আউট হয়ে যাবে।
এসএমএস কোড আসছে না।
দেখো নম্বরটি তোমার নিজের কি না, আর ০১ দিয়ে শুরু ১১ অঙ্কের কি না। একটি কোড ৫ মিনিট কাজ করে, তাই সবশেষ এসএমএসের কোডটি দাও আর আবার চাওয়ার আগে টাইমার শেষ হতে দাও; ১৫ মিনিটে ৩টি কোড পাঠানো হলে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। তারপরও না এলে ০৯৬৩৯৪৪৪৯২৭ নম্বরে কল করো বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো। কোডটি কখনো কাউকে দেবে না।
কিছু না করেই সাইন আউট হয়ে গেলাম কেন?
একটি অ্যাকাউন্ট একসাথে দুটি ডিভাইসে সাইন ইন থাকতে পারে। তৃতীয় কোনো ডিভাইসে সাইন ইন করলে যেটি সবচেয়ে কম ব্যবহার হয়েছে সেটি সাইন আউট হয়ে যায়। প্রোফাইলে “সাইন-ইন ডিভাইস” দেখো আর যে ডিভাইস ব্যবহার করো না সেটি সাইন আউট করো; অচেনা কোনো ডিভাইস দেখলে “পাসওয়ার্ড ভুলে গেছ?” দিয়ে নতুন পাসওয়ার্ড দাও।
মোবাইল নম্বর বা অন্য তথ্য কি বদলানো যাবে?
মোবাইল নম্বরই তোমার অ্যাকাউন্ট, তাই প্রোফাইল থেকে এটি বদলানো যায় না; অন্য নম্বরে সাইন ইন করলে আলাদা একটি অ্যাকাউন্ট খুলে যায়। নতুন নম্বরে যেতে হলে /contact পাতা থেকে আমাদের সাথে যোগাযোগ করো। নাম, ব্যাচ, গ্রুপ, লক্ষ্য, কলেজ ও ঠিকানা তুমি নিজেই প্রোফাইল থেকে বদলে “সংরক্ষণ” চাপতে পারো।
পরীক্ষা ও ফলাফল
লাইভ পরীক্ষা কীভাবে হয়?
লাইভ পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, আর একবারই দিতে পারবে। টাইমার থামানো যায় না; সময় শেষ হলে উত্তর নিজে থেকেই জমা হয়ে যায়। শুরুর আগেই প্রতিটি পরীক্ষায় নেগেটিভ মার্কিংয়ের নিয়ম দেখানো হয়। প্র্যাকটিস, মেন্টরদের পরীক্ষা ও কাস্টম পরীক্ষা আবার দেওয়া যায়।
লাইভ পরীক্ষার ফলাফল কখন পাব?
লাইভ পরীক্ষার সময় শেষ হওয়ার পর ফলাফল ও র্যাংক প্রকাশ হয়: আমাদের টিম প্রকাশ করে, অথবা শেষ হওয়ার ৬ ঘণ্টা পর নিজে থেকেই প্রকাশ হয়ে যায়। প্রকাশ হলে নোটিফিকেশন পাবে, আর পরীক্ষার পাতায় “ফল কখন প্রকাশ হবে” অংশে নিয়মটি লেখা থাকে। প্র্যাকটিস পরীক্ষায় জমা দেওয়ার সাথে সাথেই ফলাফল ও সমাধান দেখা যায়।
লাইভ পরীক্ষা মিস করেছি। এখনো কি দেওয়া যাবে?
হ্যাঁ, অনুশীলন হিসেবে। ফলাফল প্রকাশের পর তোমার কোর্সের মিস করা লাইভ পরীক্ষা “ব্যাকলগ এক্সাম”-এ চলে আসে, আর শেষ হওয়া লাইভ পরীক্ষা “আর্কাইভ”-এও থাকে। সেখানে পরীক্ষাটি দিয়ে সমাধান দেখতে পারবে, তবে তোমার নম্বর ঐ পরীক্ষার মেধাতালিকায় গোনা হবে না।
পরীক্ষার মাঝে ইন্টারনেট চলে গেছে। আমার উত্তর কি হারিয়ে গেছে?
না। তোমার উত্তর ডিভাইসে রাখা থাকে আর ইন্টারনেট ফিরলে নিজে থেকেই পাঠানো হয়, তাই পাতাটি খোলা রেখে আবার সংযোগ দাও। পাতা বন্ধ হয়ে গেলে একই ফোন ও একই ব্রাউজারে পরীক্ষাটি আবার খোলো। অফলাইনে থাকলেও টাইমার চলতে থাকে।
পরীক্ষা খুলছে না কেন?
কেন খুলছে না, তা স্ক্রিনেই লেখা থাকে। “এই পরীক্ষাটি একটি কোর্সের অংশ” মানে কোর্সটি লাগবে: কিনে নাও, আর ফ্রি কোর্স হলে কোর্স পেজে “ফ্রি ভর্তি হও” চাপো। “এই পরীক্ষা এখন খোলা নেই” মানে এখনো শুরু হয়নি বা সময় শেষ। বড় লাইভ পরীক্ষা চলার সময় প্র্যাকটিস কিছুক্ষণ বন্ধ থাকতে পারে; সেটি শেষ হলে আবার চেষ্টা করো।
কোনো প্রশ্ন বা তার উত্তর ভুল মনে হচ্ছে। কীভাবে জানাব?
সেই প্রশ্নে “রিপোর্ট” চাপো (যেমন ভুলের খাতায়)। কী সমস্যা তা বেছে নাও; দাগানো উত্তর ভুল হলে তোমার মতে সঠিক উত্তরটি বেছে দাও। রিপোর্টটি আমাদের প্রশ্ন টিমের কাছে যায়, আর ঠিক হলে নোটিফিকেশন পাবে।
পেমেন্ট
কোর্সের পেমেন্ট কীভাবে করব?
কোর্স খুলে “এখনই কেনো” চাপো, অথবা কয়েকটি কোর্স কার্টে রেখে একবারে পেমেন্ট করো। চেকআউটে সম্মতির বক্সে টিক দিয়ে পেমেন্টের বাটন চাপো। পেমেন্ট হয় PayStation-এ: বিকাশ, নগদ, রকেট, উপায় বা কার্ড দিয়ে। যে অ্যাকাউন্টে সাইন ইন করে পেমেন্ট করবে, কোর্স সেখানেই খুলবে, তাই আগে সঠিক নম্বরে সাইন ইন করো।
পেমেন্ট করেছি, কিন্তু কোর্স খোলেনি।
পেমেন্ট গেটওয়ে নিশ্চিত করার পরই কোর্স খোলে, সাধারণত কয়েক মিনিটের মধ্যে। আবার পেমেন্ট করবে না: অর্ডারের পাতায় “আবার দেখো” চাপো, আর দেখো যে নম্বর থেকে পেমেন্ট করেছ সেই নম্বরেই সাইন ইন আছ কি না। তারপরও না খুললে লেনদেন নম্বর, সাইন-ইনের মোবাইল নম্বর, টাকার পরিমাণ ও তারিখসহ আমাদের সাথে যোগাযোগ করো।
ফ্রি কোর্সে কীভাবে ভর্তি হব?
কোর্স পেজ খুলে “ফ্রি ভর্তি হও” চাপো। সাইন ইন করা না থাকলে আগে সাইন ইন করো, ফিরে এলে ভর্তি নিজে থেকেই শেষ হবে। এরপর কোর্সটি খুলবে আর “আমার কোর্স”-এ দেখা যাবে।
কোর্সের অ্যাক্সেস কত দিন থাকে?
কোর্স পেজ ও চেকআউটে যত দিন লেখা থাকে, পেমেন্টের দিন থেকে তত দিন। “আমার কোর্স”-এ অ্যাক্সেস কবে পর্যন্ত তা দেখা যায়, আর শেষ হওয়ার ৩ দিন আগে নোটিফিকেশন পাবে। মেয়াদ শেষ হলে কোর্সের পেইড পরীক্ষাগুলো আবার লক হয়ে যায়।
টাকা ফেরত পাওয়া যাবে?
অ্যাক্সেস দেওয়ার পর কোর্স ও টেস্ট প্যাকেজের টাকা ফেরতযোগ্য নয়। কেনা কোর্স ব্যবহার করতে কোনো কারিগরি সমস্যা হলে আমাদের জানাও, আমরা সমাধান করব। পুরো নীতি /refund পাতায় আছে।
ভিডিও ও ক্লাস
আমার ক্লাসগুলো কোথায় পাব?
মেনু থেকে “ক্লাস” খোলো, অথবা “আমার কোর্স” থেকে কোনো কোর্সের ক্লাসে যাও। কোর্স বা ধরন (রেকর্ডেড ক্লাস, লাইভ সেশন, গাইডলাইন, প্লেলিস্ট) দিয়ে ফিল্টার করো, অথবা তোমার জন্য বাছাই করা ভিডিও দেখতে “তোমার জন্য” বেছে নাও। কতটুকু দেখেছ তা সেভ থাকে, তাই “দেখা চালিয়ে যাও” থেকে যেখানে থেমেছিলে সেখান থেকে দেখতে পারবে।
ক্লাস দেখতে পারছি না কেন?
ফ্রি ভিডিও দেখতেও আগে সাইন ইন করতে হয়। কোর্সের ক্লাস শুধু সেই কোর্স যাদের আছে তারাই দেখতে পারে, তাই কোর্সটি কিনে নাও, আর ফ্রি কোর্স হলে “ফ্রি ভর্তি হও” চাপো। কিছু কোর্সের ক্লাস কোর্স এগোনোর সাথে সাথে ধাপে ধাপে খোলে।
লাইভ সেশনে কীভাবে যোগ দেব?
কোনো সেশন আসন্ন বা চলমান থাকলে মেনুতে “লাইভ সেশন” দেখা যায়, আর শুরুর ১৫ মিনিট আগে থেকে যোগ দিতে পারবে। ইউটিউব ও ফেসবুক লাইভ পাতার ভেতরেই চলে (“লাইভ দেখো”); জুম বা গুগল মিটের লিংক নতুন ট্যাবে খোলে (“সেশনে যোগ দাও”)। শুরুর আগে রিমাইন্ডারও পাবে।
লাইভ সেশন মিস করেছি। পরে দেখা যাবে?
হ্যাঁ, রেকর্ডিং যোগ করা হলে। রেকর্ডিং তৈরি হলে নোটিফিকেশন পাবে। “লাইভ সেশন” পাতার “রেকর্ডেড সেশন” অংশে দেখো, সেখানে গত ৬০ দিনের রেকর্ডিং থাকে, অথবা “ক্লাস” পাতায় খোঁজো।
ভিডিও চলছে না। কী করব?
ইন্টারনেট সংযোগ দেখে পাতাটি আবার লোড করো। তারপরও না চললে গোল হেডসেট সাপোর্ট বাটন চেপে “সমস্যা জানাও” বেছে নাও, অথবা “সহায়তা ও নির্দেশনা” পাতায় “সাহায্য নাও” থেকে “কারিগরি সমস্যা” বেছে নাও। কোন ক্লাসে সমস্যা হচ্ছে, সেটিও জানাও।
প্রশ্ন ব্যাংক
প্রশ্ন ব্যাংকে মাত্র কয়েকটি প্রশ্ন দেখছি কেন?
অ্যাক্সেস না থাকলে প্রতিটি টপিকে একটি ফ্রি প্রিভিউ দেখা যায়: ৫টি প্রশ্ন, অথবা টপিকের প্রশ্নের ৫% যদি তা বেশি হয়। “পুরো … আনলক করো” প্যানেলে পুরো অ্যাক্সেসে কী পাবে তা দেখানো থাকে। প্রশ্ন ব্যাংক কোর্স, বা যে কোর্সে প্রশ্ন ব্যাংক আছে, তা নিলে উত্তর ও ব্যাখ্যাসহ সব প্রশ্ন খুলে যায়।
পুরো প্রশ্ন ব্যাংকের দাম কত?
লক্ষ্য অনুযায়ী প্রশ্ন ব্যাংক কোর্সের দাম এক বছরের জন্য ৳২৯৯ বা ৳৪৯৯। পেমেন্টের আগেই আনলক প্যানেল ও কোর্স পেজে দাম দেখানো হয়। অন্য কিছু কোর্সেও পুরো প্রশ্ন ব্যাংক থাকে; কোর্সে কী কী আছে তা কোর্স পেজে লেখা থাকে।
প্রশ্ন ব্যাংক কি এখন ফ্রি?
হ্যাঁ, তোমার প্রধান লক্ষ্যের প্রশ্ন ব্যাংক। লঞ্চ উপলক্ষে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী তার প্রধান লক্ষ্যের প্রশ্ন ব্যাংক ফ্রি পাচ্ছে। সাইন আপের সময় বা প্রোফাইলে যে লক্ষ্য বেছে নিয়েছ, সেটিই তোমার প্রধান লক্ষ্য। এরপর কোর্স না থাকলে আবার ফ্রি প্রিভিউ দেখবে।
প্রশ্ন ব্যাংক দিয়ে কীভাবে অনুশীলন করব?
“প্রশ্ন ব্যাংক” খুলে বিষয়ভিত্তিক, প্রতিষ্ঠানভিত্তিক বা স্পেশাল সেট ধরে দেখো। কোনো অধ্যায়ে টপিক, কোথায় এসেছে বা সাল দিয়ে ফিল্টার করো, তারপর “উত্তর মেলাও” চেপে “ব্যাখ্যা” পড়ো। নিজেকে যাচাই করতে পছন্দের অধ্যায় থেকে সর্বোচ্চ ৫০টি MCQ-এর একটি কাস্টম এক্সাম বানাও।
প্রশ্ন ব্যাংকে একটি ভুল প্রশ্ন পেয়েছি। কীভাবে জানাব?
সেই প্রশ্নে “রিপোর্ট” চাপো, কী সমস্যা তা বেছে নাও, আর দাগানো উত্তর ভুল হলে সঠিক উত্তরটি বেছে দাও। রিপোর্টটি প্রশ্নসহ আমাদের প্রশ্ন টিমের কাছে যায়। ঠিক হলে নোটিফিকেশন পাবে।