All in One Exams: Loading
All in One Books: Loading
আমার ওয়ার্কস্পেস/প্রশ্ন ব্যাংক
সাইন ইন

মানব জীবনের ধারাবাহিকতা

প্রাণিবিজ্ঞান · মেডিকেল · ১৪টি প্রশ্ন
এই প্রশ্নগুলো অনুশীলন করতে সাইন ইন করো
অধ্যায়ভিত্তিক বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন, উত্তরের ব্যাখ্যাসহ।
সাইন ইন

উত্তরসহ ফ্রি প্রশ্ন

ফ্রিএমবিবিএস ২০২৫-২৬ভ্রূণ ও ফিটাসের বিকাশ

১. মানব ভ্রূণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়-

ব্যাখ্যা

সঠিক উত্তর: (c) চতুর্থ সপ্তাহে। মানব ভ্রূণে চতুর্থ সপ্তাহে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় এবং এ সময়েই প্রাথমিক নলাকার হৃৎপিণ্ড স্পন্দিত হতে থাকে।

ফ্রিএমবিবিএস ২০২৫-২৬গর্ভধারণ

২. স্টেম কোষের উৎস হলো-

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) yolk sac। কুসুম থলি স্টেমকোষের উৎস হিসেবে কাজ করে। এসব কোষ থেকে রক্তকণিকা ও লিম্ফয়েড কোষ তৈরি হয় এবং পরে কোষগুলো বর্ধনশীল ভ্রূণে প্রবেশ করে।

অন্যান্য অপশন:
(b) amnion: ভ্রূণকে ঘিরে থাকা তরলপূর্ণ থলি, যা ভ্রূণকে আঘাত ও শুষ্কতা থেকে রক্ষা করে।
(c) chorion: সবচেয়ে বাইরের ভ্রূণ আবরণী, যা অমরা গঠনে অংশ নেয়।
(d) allantois: ভ্রূণের শ্বসন ও রেচনে সাহায্য করে এবং অমরা গঠনে অংশ নেয়।

ফ্রিএমবিবিএস ২০২৫-২৬গর্ভধারণ

৩. ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের অন্তর্গত হলো-

ব্যাখ্যা

সঠিক উত্তর: (c) কার্বন-ডাই-অক্সাইড। অমরার মাধ্যমে ফিটাস থেকে মাতৃদেহে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ যায়।

অন্যান্য অপশন:
(a) গ্লুকোজ: মাতৃদেহ থেকে ফিটাসে যায়।
(b) অক্সিজেন: মাতৃদেহ থেকে ফিটাসে যায়।
(d) লিপিড: মাতৃদেহ থেকে ফিটাসে যায়।

ফ্রিবিডিএস ২০২২-২৩গর্ভনিরোধ ও পরিবার পরিকল্পনা

৪. জন্মনিয়ন্ত্রণের দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটি?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (c) ইমপ্ল্যান্ট। ত্বকের নিচে বসানো ইমপ্ল্যান্ট (যেমন নরপ্ল্যান্ট) দীর্ঘমেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা ৩ থেকে ৫ বছর কার্যকর থাকে।

অন্যান্য অপশন:
(a) ইনজেকশন: হরমোনভিত্তিক স্বল্পমেয়াদি পদ্ধতি, প্রতি ১ থেকে ৩ মাস পর পর নিতে হয়।
(b) স্পার্মিসাইড: শুক্রাণু ধ্বংসকারী রাসায়নিক পদ্ধতি, প্রতিবার মিলনের আগে ব্যবহার করতে হয়।
(d) রিং: যোনিপথে বসানো স্বল্পমেয়াদি হরমোনাল পদ্ধতি।

ফ্রিবিডিএস ২০২০-২১রজঃচক্র

৫. নিচের কোন হরমোনটি ডিম্বাশয়ের করপাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (d) প্রোজেস্টেরন। ডিম্বপাতের পর ফেটে যাওয়া ফলিকল হলুদ বর্ণের কর্পাস লুটিয়ামে পরিণত হয়, যা প্রোজেস্টেরন ক্ষরণ করে।

অন্যান্য অপশন:
(a) প্রোল্যাকটিন: অগ্র পিটুইটারির হরমোন, দুগ্ধ ক্ষরণ ঘটায়।
(b) লুটিনাইজিং হরমোন: অগ্র পিটুইটারির হরমোন, কর্পাস লুটিয়াম গঠন করে।
(c) টেস্টোস্টেরন: শুক্রাশয়ের লেডিগ কোষ থেকে ক্ষরিত হয়।

তথ্যসূত্র: সমন্বয় ও নিয়ন্ত্রণ (আজমল স্যার), পৃষ্ঠা ৩৬৭, অনুচ্ছেদ ১.৫১.১ পিটুইটারি গ্রন্থি

ফ্রিবিডিএস ২০২০-২১ভ্রূণের পরিস্ফুটন

৬. মানুষের ক্ষেত্রে নিচের কোনটি একটোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) চক্ষুর লেন্স। চোখের লেন্স, কর্নিয়া, ত্বকের এপিডার্মিস ও স্নায়ুতন্ত্র এক্টোডার্ম থেকে তৈরি হয়।

অন্যান্য অপশন:
(a) স্বরযন্ত্র: স্বরযন্ত্রের আবরণী এন্ডোডার্ম থেকে তৈরি।
(c) শ্বাসনালি: শ্বাসনালির আবরণী এন্ডোডার্ম থেকে তৈরি।
(d) গলবিল: গলবিলের আবরণী এন্ডোডার্ম থেকে তৈরি।

ফ্রিএমবিবিএস ২০১৭-১৮প্রজননতন্ত্রের সমস্যা ও যৌনবাহিত রোগ

৭. প্রথম টেস্টটিউব বেবির নাম কী?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) লুইস ব্রাউন। রবার্ট জি. এডওয়ার্ডসের তত্ত্বাবধানে ১৯৭৮ সালের ২৫ জুলাই ইংল্যান্ডের ওল্ডহামে IVF পদ্ধতিতে বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি লুইস ব্রাউন জন্ম নেয়।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "এডওয়ার্ডস (Robert G. Edwards, 1925-2013) এর তত্ত্বাবধানে জন্ম নেয় বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবী লুইস ব্রাউন (Louise Joy Brown) নামের কন্যা শিশুটি।" [CU, JU-D 17, MBBS 18]

অন্যান্য অপশন:
(b) প্যাট্রিক স্টেপটো: ব্রিটিশ স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এডওয়ার্ডসের সহযোগী হিসেবে প্রথম টেস্টটিউব বেবি জন্মে কাজ করেন।
(c) রবার্ট এডওয়ার্ডস: IVF পদ্ধতির উদ্ভাবক ব্রিটিশ শারীরতত্ত্ববিদ, ২০১০ সালে নোবেল পুরস্কার পান।

তথ্যসূত্র: মানব জীবনের ধারাবাহিকতা (আজমল স্যার)

ফ্রিবিডিএস ২০১৭-১৮নিষেক

৮. মানব দেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) ডিম্বনালি। মানুষের নিষেক অন্তঃনিষেক ধরনের এবং তা সাধারণত ফেলোপিয়ান নালি বা ডিম্বনালির ঊর্ধ্বাংশে (অ্যাম্পুলায়) ঘটে। নিষেকের পর ব্লাস্টোসিস্ট জরায়ুতে এসে ইমপ্ল্যান্টেশন ঘটায়।

অন্যান্য অপশন:
(a) জরায়ু: এখানে ব্লাস্টোসিস্টের ইমপ্ল্যান্টেশন ও ভ্রূণের বিকাশ ঘটে, নিষেক নয়।
(c) ডিম্বাশয়: এখানে ডিম্বাণু তৈরি হয় ও ডিম্বপাত ঘটে।
(d) সারভিক্স: জরায়ুর নিচের সরু অংশ, যা যোনিতে খোলে।

ফ্রিএমবিবিএস ২০১৪-১৫ভ্রূণের পরিস্ফুটন

৯. নিচের কোনটি ভ্রূণীয় একটোডার্ম স্তর থেকে তৈরি হয়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এক্টোডার্ম থেকে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডসহ সমগ্র স্নায়ুতন্ত্র, ত্বকের এপিডার্মিস ও এর উপাঙ্গ তৈরি হয়।

অন্যান্য অপশন:
(b) লোহিত রক্তকণিকা: মেসোডার্ম থেকে তৈরি।
(c) অস্থি সন্ধি: কঙ্কালতন্ত্রের অংশ হিসেবে মেসোডার্ম থেকে তৈরি।
(d) থাইমাস: এন্ডোডার্ম থেকে তৈরি।

ফ্রিএমবিবিএস ২০১৩-১৪ভ্রূণের পরিস্ফুটন

১০. ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) দাঁতের ডেন্টিন। বই অনুযায়ী মেসোডার্ম থেকে ডার্মিস, কয়েক ধরনের আঁইশ ও শিং এবং দাঁতের ডেন্টিন তৈরি হয়। দাঁতের এনামেল তৈরি হয় এক্টোডার্ম থেকে।

অন্যান্য অপশন:
(a) দাঁতের এনামেল: এক্টোডার্ম থেকে তৈরি।
(c) থাইমাস গ্রন্থি: এন্ডোডার্ম থেকে তৈরি।
(d) অন্তঃকর্ণ: এক্টোডার্ম থেকে তৈরি।

এই অধ্যায়ে আরও ৪টি প্রশ্ন আছে। অনুশীলন করতে সাইন ইন করো।

ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও।