All in One Exams: Loading
All in One Books: Loading
আমার ওয়ার্কস্পেস/প্রশ্ন ব্যাংক
সাইন ইন

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা

উদ্ভিদবিজ্ঞান · মেডিকেল · ৬টি প্রশ্ন
এই প্রশ্নগুলো অনুশীলন করতে সাইন ইন করো
অধ্যায়ভিত্তিক বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন, উত্তরের ব্যাখ্যাসহ।
সাইন ইন

উত্তরসহ ফ্রি প্রশ্ন

ফ্রিবিডিএস ২০২৩-২৪Pteris

১. টেরিস (Pteris) বিষয়ে কোনটি সঠিক?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) এটি হোমোস্পোরাস। Pteris আকার ও আকৃতিতে একই রকম এক ধরনের স্পোর উৎপন্ন করে, তাই এটি হোমোস্পোরাস (সমরেণুপ্রসূ)।

অন্যান্য অপশন:
(b) টেরিস প্রজাতির সংখ্যা 100: Pteris-এর প্রজাতি সংখ্যা ১০০-এর অনেক বেশি।
(c) শুধুমাত্র যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে: Pteris-এ অঙ্গজ, অযৌন (স্পোর) ও যৌন তিন ধরনের জননই ঘটে।
(d) এটি উচ্চর উদ্ভিদ: উভচর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটাকে; Pteris স্থলজ ভাস্কুলার উদ্ভিদ।

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান স্যার), পৃষ্ঠা ২২৮, অনুচ্ছেদ ১.৮.১ Pteris-এর শনাক্তকারী বৈশিষ্ট্য

ফ্রিএমবিবিএস ২০১৯-২০ব্রায়োফাইটা

২. মস (Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কি?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) Archegonium। মস তথা ব্রায়োফাইটার স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। এটি ফ্লাস্ক আকৃতির এবং এর ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "৭। স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার হয়ে থাকে।"

অন্যান্য অপশন:
(b) Gametantium: সঠিক বানান Gametangium; জননকোষ উৎপাদনকারী অঙ্গের সাধারণ নাম।
(c) Sporangium: স্পোর উৎপাদনকারী থলি বা রেণুস্থলী।
(d) Antheridium: ব্রায়োফাইটার পুংজননাঙ্গ, যার আকৃতি গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার।

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান স্যার), পৃষ্ঠা ২২৫, অনুচ্ছেদ ১.২ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য

ফ্রিএমবিবিএস ২০১৯-২০ব্রায়োফাইটা

৩. মস (Bryophytes) এর স্ত্রী জননাঙ্গের নাম কী?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) Archegonium। ব্রায়োফাইটার স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে। এটি ফ্লাস্ক আকৃতির এবং এর ভেতরে ডিম্বাণু উৎপন্ন হয়।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "৭। স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার হয়ে থাকে।"

অন্যান্য অপশন:
(b) Gametantium: সঠিক বানান Gametangium। এটি জননকোষ উৎপাদনকারী অঙ্গের সাধারণ নাম, নির্দিষ্টভাবে স্ত্রীজননাঙ্গের নাম নয়।
(c) Sporangium: স্পোর উৎপাদনকারী থলি বা রেণুস্থলী।
(d) Antheridium: ব্রায়োফাইটার পুংজননাঙ্গ।

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, পৃষ্ঠা ২২৫, অনুচ্ছেদ ১.২ ব্রায়োফাইটার বৈশিষ্ট্য

ফ্রিএমবিবিএস ২০১৮-১৯ব্রায়োফাইটা

৪. ‘প্রোটোনেমা’ নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (d) মস। মসজাতীয় উদ্ভিদের স্পোর অঙ্কুরিত হয়ে প্রথমে সূত্রাকার প্রোটোনেমা গঠন করে, পরে তা থেকে নতুন গ্যামিটোফাইট সৃষ্টি হয়।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "৩। দেহ থ্যালয়েড অর্থাৎ দেহকে সত্যিকার মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তবে মসজাতীয় উদ্ভিদকে 'নরম কাণ্ড ও পাতার' মতো অংশে চিহ্নিত করা যায়।" [MBBS 19]

অন্যান্য অপশন:
(a) ফার্ন: ফার্নের স্পোর অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস উৎপন্ন করে।
(b) নগ্নবীজী উদ্ভিদ: বীজ উৎপাদনকারী উদ্ভিদ, এদের জীবনচক্রে প্রোটোনেমা নেই।
(c) গুপ্তবীজী উদ্ভিদ: ফুল ও ফলযুক্ত বীজ উদ্ভিদ, এদের জীবনচক্রে প্রোটোনেমা নেই।

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান স্যার), অনুচ্ছেদ ১.১ ১ : ব্রায়োফাইটা (Bryophyta) বা মসবগীয় উদ্ভিদ

ফ্রিএমবিবিএস ২০১৫-১৬Pteris

৫. Pteris এর প্রতিটি পত্রখন্ডকে কী বলে?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) পিনা। Pteris-এর পাতা যৌগপত্র। এর মধ্যদণ্ড বা র‍্যাকিসের দুই পাশের প্রতিটি পত্রকখণ্ডকে পিনা (pinna) বলে।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "পত্রক বা পিনার কিনারা ভেতরের দিকে একটু বেঁকে এসে সোরাসকে ঢেকে রাখে।"

অন্যান্য অপশন:
(a) র‍্যাকিস: যৌগিক পাতার মধ্যদণ্ড।
(c) ফ্রন্ড: ফার্নের সম্পূর্ণ পাতা।
(d) রাইজোম: ফার্নের মাটির নিচের রূপান্তরিত কাণ্ড।

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান স্যার), পৃষ্ঠা ২২৯, অনুচ্ছেদ ১.১০ Pteris-এর অভ্যন্তরীণ গঠন

ফ্রিএমবিবিএস ২০১৪-১৫ব্রায়োফাইটা

৬. ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) তরল। ব্রায়োফাইটার শুক্রাণু দ্বিফ্ল্যাজেলাবিশিষ্ট ও সচল। পানির মাধ্যমে সাঁতার কেটে এরা আর্কিগোনিয়ামের ডিম্বাণুর কাছে পৌঁছায়, তাই নিষেকের জন্য জলীয় মাধ্যম প্রয়োজন।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "স্থলজ প্রজাতিগুলোরও জীবনচক্র, বিশেষ করে নিষেকক্রিয়া সম্পন্ন করতে পানির প্রয়োজন হয়।": ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা আলিম স্যার

তথ্যসূত্র: ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা (হাসান স্যার), অনুচ্ছেদ ১.১ ১ : ব্রায়োফাইটা (Bryophyta) বা মসবগীয় উদ্ভিদ

ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও।