All in One Exams: Loading
All in One Books: Loading
আমার ওয়ার্কস্পেস/প্রশ্ন ব্যাংক
সাইন ইন

জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ

উদ্ভিদবিজ্ঞান · অনুশীলনী প্রশ্ন ব্যাংক · ২৩২টি প্রশ্ন
এই প্রশ্নগুলো অনুশীলন করতে সাইন ইন করো
অধ্যায়ভিত্তিক বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন, উত্তরের ব্যাখ্যাসহ।
সাইন ইন

উত্তরসহ ফ্রি প্রশ্ন

ফ্রিগুচ্ছ ২০২১-২২আজিবুর স্যার ২০২২লোনামাটির উদ্ভিদ

১. লবণাক্ত পরিবেশে জন্মে ও বিস্তার লাভ করে কোন ধরনের উদ্ভিদ?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) Halophytes। যেসব উদ্ভিদ লবণাক্ত মাটি ও পানিতে সহজে জন্মায় ও বিস্তার লাভ করে, তারা হ্যালোফাইট বা লোনামাটির উদ্ভিদ।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে (মাটিতে ও পানিতে) সহজেই জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে সেসব উদ্ভিদই লোনামাটির উদ্ভিদ বা হ্যালোফাইট (Halophytes)।" [GST 21]

অন্যান্য অপশন:
(b) Mesophytes: স্বাভাবিক মাত্রার মিঠা পানির অঞ্চলের স্থলজ উদ্ভিদ।
(c) Xerophytes: শুষ্ক ও মরু পরিবেশে জন্মানো উদ্ভিদ।
(d) Hydrophytes: পানিতে জন্মানো ও বিস্তার লাভ করা উদ্ভিদ।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪২৮, অনুচ্ছেদ ১.৩.২০ লোনামাটির উদ্ভিদ বা হ্যালোফাইট

ফ্রিজাবি ২০২০-২১আজিবুর স্যার ২০২১বাংলাদেশের বনাঞ্চল

২. সুন্দরবন পূর্ব অভয়ারণ্যটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) বাগেরহাট। সুন্দরবন (পূর্ব) বন্যপ্রাণী অভয়ারণ্য বাগেরহাট জেলায় অবস্থিত। এর আয়তন ৩১২২৬ হেক্টর, ঘোষণা করা হয় ১৯৯৬ সালে।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪৫২, অনুচ্ছেদ 1.4.38 বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি ইকোপার্ক

ফ্রিঢাবি ২০২০-২১আজিবুর স্যার ২০২১বায়োম

৩. জলাভূমির উদ্ভিদ কোনটি?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) Barringtonia acutangula। হিজল (Barringtonia acutangula) হাওর ও জলাভূমির প্রধান বৃক্ষ। করচ (Pongamia pinnata) জলাভূমির আরেকটি প্রধান বৃক্ষ।

অন্যান্য অপশন:
(a) Tectona grandis: সেগুন, পাহাড়ি অঞ্চলের কাষ্ঠল বৃক্ষ।
(c) Shorea robusta: শাল, পত্রঝরা বনের প্রধান বৃক্ষ।
(d) Cassia fistula: সোনালু বা বান্দরলাঠি, শুষ্ক সমতলের পত্রঝরা বৃক্ষ।

ফ্রিজাবি ২০১৯-২০আজিবুর স্যার ২০২০বায়োম

৪. বাবলা কোন বায়োমের প্রধান উদ্ভিদ?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) মরুভূমি। বাবলা খরা সহনশীল উদ্ভিদ, যা মরুভূমির স্বল্প বৃষ্টির শুষ্ক পরিবেশে জন্মায়। মরুভূমিতে বাৎসরিক বৃষ্টিপাত সাধারণত ২৫ সেমির কম।

অন্যান্য অপশন:
(b) তৃণভূমি: ঘাস প্রধান ভেজিটেশন।
(c) তুন্দ্রা: মস ও লাইকেন প্রধান উদ্ভিদ।
(d) সাভানা: লম্বা ঘাসের সাথে বিক্ষিপ্ত বৃক্ষ ও ঝোপ থাকে।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪৩১, অনুচ্ছেদ 1.4 জীবভূমি বা বায়োম

ফ্রিজাবি ২০১৯-২০আজিবুর স্যার ২০২০জীববৈচিত্র্য

৫. কোন উদ্ভিদ প্রজাতিটি বাংলাদেশের এন্ডেমিক?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (d) Rotala simpliciuscula। Rotala simpliciuscula (রোট্যালা) একটি উভচর জাতীয় উদ্ভিদ, শুধু চট্টগ্রামে পাওয়া যায়। তাই এটি বাংলাদেশের এন্ডেমিক।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "৬। Rotala simpliciuscula (রোট্যালা) | উভচর জাতীয় উদ্ভিদ | চট্টগ্রাম (এন্ডেমিক)" [JU-D 19]

অন্যান্য অপশন:
(a) Corypha taliera: তালিপাম, বাংলাদেশ ছাড়া ভারতেও ছিল।
(b) Licuala peltata: কোরদ, বাংলাদেশের বাইরেও পাওয়া যায়।
(c) Rosa involucrata: বন্য গোলাপ, বাংলাদেশের বাইরেও পাওয়া যায়।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪৪৩, অনুচ্ছেদ 1.4.15 বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি

ফ্রিজাবি ২০১৮-১৯আজিবুর স্যার ২০১৯বায়োম

৬. সাভানা বায়োমে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (c) ১০০-১৫০ সেমি। সাভানা বায়োমে বাৎসরিক গড় বৃষ্টিপাত প্রায় ১০০-১৫০ সেমি। সাভানা হলো দীর্ঘ শুষ্ক মৌসুমযুক্ত ক্রান্তীয় তৃণভূমি, যেখানে ঘাসের মাঝে বিক্ষিপ্ত বৃক্ষ থাকে।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪৩১, অনুচ্ছেদ 1.4 জীবভূমি বা বায়োম

ফ্রিজাবি ২০১৮-১৯আজিবুর স্যার ২০১৯মরুজ উদ্ভিদ

৭. মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (c) পরিবহন টিস্যু অগঠিত। মরুজ উদ্ভিদে পরিবহন টিস্যুগুচ্ছ সুগঠিত থাকে। পরিবহন টিস্যু অগঠিত বা দুর্বল থাকা জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য।

অন্যান্য অপশন:
(a) ঝোপযুক্ত: অনেক মরুজ উদ্ভিদ ছোট ঝোপ আকারে জন্মায়।
(b) মূল মাটির গভীরে প্রলম্বিত: মাটির গভীর থেকে পানি শোষণের জন্য মূল অনেক লম্বা হয়।
(d) পাতা অপেক্ষাকৃত ছোট: প্রস্বেদন কমাতে পাতা ছোট হয়।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪২৮, অনুচ্ছেদ ১.৩.১৯ মরুজ প্রাণীর অভিযোজন

ফ্রিআজিবুর স্যার ২০১৮-১৯আজিবুর স্যারইকোলজিক্যাল পিরামিড

৮. সংখ্যার পিরামিডে কোন জীবের আধিক্য থাকে?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (a) উৎপাদক। সংখ্যার পিরামিডে সাধারণত উৎপাদকের সংখ্যা সবচেয়ে বেশি এবং ঊর্ধ্ব স্তরের দিকে সংখ্যা কমতে থাকে।

অন্যান্য অপশন:
(b) প্রাইমারি খাদক: প্রাইমারি খাদক উৎপাদকের চেয়ে সংখ্যায় কম।
(c) সেকেন্ডারি খাদক: সেকেন্ডারি খাদক প্রাইমারি খাদকের চেয়ে সংখ্যায় কম।
(d) টারশিয়ারি খাদক: টারশিয়ারি খাদক সংখ্যায় সবচেয়ে কম।

মনে রাখো: সংখ্যার পিরামিডে নিচে উৎপাদক বেশি, উপরে শীর্ষ খাদক কম।

তথ্যসূত্র: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ (আজিজুর স্যার)

ফ্রিজাবি ২০১৮-১৯আলিম স্যার ২০১৯প্রাণিভৌগোলিক অঞ্চল

৯. বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলে অবস্থিত?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (b) ওরিয়েন্টাল। বাংলাদেশ ওরিয়েন্টাল প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত। ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে বাংলাদেশ ভারতীয় উপ-অঞ্চলে পড়ে।

বইয়ের গুরুত্বপূর্ণ লাইন: "৩০। বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত।" [BAU 02, RU 14, SAU 09, SAU 10]

অন্যান্য অপশন:
(a) ইথিওপিয়ান: সাহারার দক্ষিণের আফ্রিকা ও মাদাগাস্কার।
(c) নিওট্রপিক্যাল: মধ্য ও দক্ষিণ আমেরিকা।
(d) অস্ট্রেলিয়ান: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি ও আশপাশের দ্বীপ।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪৩৮, অনুচ্ছেদ 1.4.1 প্রাণিভৌগোলিক অঞ্চল

ফ্রিহাসান স্যারজলজ উদ্ভিদ

১০. নিচের কোনটি উভচর উদ্ভিদ?

ব্যাখ্যা

সঠিক উত্তর: (d) কেশরদাম। কেশরদাম জলাশয়ের কিনারে মাটিতে মূলাবদ্ধ থাকে এবং কাণ্ডের বেশির ভাগ পানিতে ভাসে, তাই এটি উভচর উদ্ভিদ। কলমিলতা ও হেলেঞ্চাও উভচর উদ্ভিদ।

অন্যান্য অপশন:
(a) সিরাটোফাইলাম: মুক্ত নিমজ্জিত জলজ উদ্ভিদ।
(b) পাতা ঝাঁঝি: নিমজ্জিত জলজ উদ্ভিদ (Potamogeton)।
(c) পদ্ম: মূলাবদ্ধ জলজ উদ্ভিদ, পাতা পানির ওপরে থাকে।

তথ্যসূত্র: জীবের পরিবেশ , বিস্তার ও সংরক্ষণ (হাসান স্যার), পৃষ্ঠা ৪২৫, অনুচ্ছেদ ১.৩.১১ অঙ্গসংস্থানিক অভিযোজন

এই অধ্যায়ে আরও ২২২টি প্রশ্ন আছে। অনুশীলন করতে সাইন ইন করো।

ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাও।