১. পরিবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীর তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে বলে-
সঠিক উত্তর: (d) তড়িৎ চৌম্বক আবেশ। কোনো বদ্ধ কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলে কুণ্ডলীতে তড়িচ্চালক শক্তি আবিষ্ট হওয়ার সাধারণ ঘটনাকেই তড়িৎ চৌম্বক আবেশ বলে।
অন্যান্য অপশন:
(a) পারস্পরিক আবেশ: একটি কুণ্ডলীর প্রবাহ পরিবর্তনে পাশের অন্য কুণ্ডলীতে আবেশ; এটি তড়িৎ চৌম্বক আবেশের একটি বিশেষ রূপ।
(b) তড়িৎ আবেশ: চার্জিত বস্তুর প্রভাবে কাছের পরিবাহীতে বিপরীত আধান সৃষ্টি, এটি স্থির তড়িতের ঘটনা।
(c) স্বকীয় আবেশ: একই কুণ্ডলীর নিজস্ব প্রবাহ পরিবর্তনে সেই কুণ্ডলীতেই আবেশ; এটিও একটি বিশেষ রূপ।
তথ্যসূত্র: তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসহাক স্যার

