All in OneExams

ফেরত নীতি

সর্বশেষ হালনাগাদ: ১২ অক্টোবর, ২০২৬

পেমেন্ট নিশ্চিত হওয়ার সাথে সাথে কোর্সের অ্যাক্সেস শুরু হয়। কখন টাকা ফেরত দেওয়া হয় আর কীভাবে চাইতে হয়, এই পেজে তা বলা আছে।

কখন টাকা ফেরত পাবে

  • দুবার টাকা কাটা। একই অর্ডার বা কোর্সের জন্য একাধিকবার টাকা কাটা হলে বাড়তি পেমেন্ট ফেরত দেওয়া হবে।
  • ব্যর্থ বা বাতিল পেমেন্ট। অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে কিন্তু অর্ডার ব্যর্থ বা বাতিল দেখাচ্ছে, বা অ্যাক্সেস চালু হয়নি, এমন হলে টাকা ফেরত দেওয়া হবে। কখনো কখনো অপেক্ষমাণ পেমেন্ট একটু দেরিতে নিশ্চিত হয়; তখন অ্যাক্সেস নিজে থেকেই চালু হয়ে যায়।
  • অন্য কারণ। ভুল কোর্স কেনার মতো অন্য কোনো কারণে লেনদেন নম্বরসহ আমাদের সাথে যোগাযোগ করো আর কী হয়েছে জানাও।

কীভাবে চাইবে

আমাদের সাথে যোগাযোগ করো এবং এগুলো জানাও:

  • লেনদেন নম্বর (অর্ডার পেজে আর প্রোফাইলের পেমেন্ট অংশে আছে);
  • যে মোবাইল নম্বরে সাইন ইন করো;
  • টাকার পরিমাণ, তারিখ, আর কীভাবে পেমেন্ট করেছ (বিকাশ, নগদ, রকেট বা কার্ড);
  • দুবার টাকা কাটলে, বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মেসেজে পাওয়া ট্রানজ্যাকশন আইডি (যদি থাকে)।

কীভাবে টাকা ফেরত যায়

  • যে ওয়ালেট বা কার্ড থেকে পেমেন্ট করেছিলে, টাকা সেখানেই ফেরত যায়। পৌঁছাতে কত সময় লাগবে, তা তোমার ওয়ালেট বা ব্যাংকের ওপর নির্ভর করে।
  • কোনো পেমেন্ট ফেরত দেওয়া হলে সেই পেমেন্টে কেনা কোর্সের অ্যাক্সেস শেষ হয়ে যায়।