All in One Exams সম্পর্কে
সর্বশেষ হালনাগাদ: ১৮ নভেম্বর, ২০২৬
All in One Exams (allin1exam.com) বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন MCQ পরীক্ষা ও প্রস্তুতির প্ল্যাটফর্ম। ২০২৬ সালে ঢাকা থেকে চালু হয়েছে, চালায় Antiphoton। অনেকে নামটি লেখেন অল ইন ওয়ান এক্সাম, All in 1 Exam, All in One Exam বা allin1exam; সবগুলো দিয়েই এই সাইটকে বোঝায়।
এখানে যা করা যায়
- নির্ধারিত সময়ে লাইভ ও মেগা মডেল টেস্ট দাও, তারপর সারা দেশের মেধাতালিকায় নিজের অবস্থান দেখো।
- বিষয় ও অধ্যায় ধরে বিগত বছরের বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন অনুশীলন করো, বাংলা ব্যাখ্যাসহ।
- কোর্সের লাইভ ক্লাসে যোগ দাও, রেকর্ড করা ক্লাস দেখো।
- প্রতিটি ফলাফলের বিশ্লেষণ দেখো: দুর্বল টপিক, আবার করার মতো ভুল, আর সময়ের সাথে তোমার অগ্রগতি।
যেসব পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়
- এসএসসি ও এইচএসসি
- মেডিকেল ভর্তি: এমবিবিএস ও বিডিএস
- প্রকৌশল ভর্তি: বুয়েট
- বিশ্ববিদ্যালয় ভর্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), গুচ্ছ (GST), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও অন্যান্য
কারা চালায়
Antiphoton বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা ২০২৬ সালে প্রতিষ্ঠা করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসদিদ ইসলাম তুরাব। শুরু থেকেই তাঁর সাথে কাজ করছেন মারুফ হোসেন সিয়াম (RUET) ও মো. ইউশা খান (BUET), যাঁরা ভাবনাটিকে রূপ দিতে আর প্ল্যাটফর্মগুলো তৈরি করতে সাহায্য করেছেন।
কেন শুরু করলাম
পড়াতে গিয়ে তাঁরা দেখেছেন, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি ও মেডিকেল ভর্তির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা বই, পিডিএফ আর অসমান মানের মক টেস্টের পেছনে টাকা খরচ করছে।
আমাদের প্ল্যাটফর্ম
- All in One Exams (allin1exam.com): যাচাই করা প্রশ্নের একটি প্রশ্ন ব্যাংক ও মক টেস্ট প্ল্যাটফর্ম; প্রশ্নগুলো বিষয়, অধ্যায় ও পরীক্ষা অনুযায়ী সাজানো, সাথে সাথে ফলাফল ও ব্যাখ্যা।
- All in One Books (allin1book.com): ই-বুক, ছাপা বই ও স্টেশনারির অনলাইন স্টোর, সারা বাংলাদেশে ডেলিভারি।
আমাদের লক্ষ্য সহজ: ভালো প্রস্তুতির উপকরণ, ন্যায্য দামে, এক জায়গায়।
যেসব প্রশ্ন সবাই করে
All in One Exams কী?
All in One Exams (allin1exam.com) বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন MCQ পরীক্ষা ও প্রস্তুতির প্ল্যাটফর্ম। এখানে মেধাতালিকাসহ লাইভ ও মেগা মডেল টেস্ট, বাংলা ব্যাখ্যাসহ বিগত বছরের প্রশ্নের প্রশ্ন ব্যাংক, লাইভ ও রেকর্ড করা ক্লাস, আর প্রতিটি ফলাফলের বিশ্লেষণ আছে। অনেকে নামটি লেখেন অল ইন ওয়ান এক্সাম, All in 1 Exam বা allin1exam।
কারা চালায়?
ঢাকার ট্রেড লাইসেন্সপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান Antiphoton ২০২৬ সালে All in One Exams চালু করেছে। ঠিকানা: মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা-১২১৯, বাংলাদেশ।
কোন কোন পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়?
এসএসসি, এইচএসসি, মেডিকেল ভর্তি (এমবিবিএস ও বিডিএস), প্রকৌশল ভর্তি (বুয়েট) আর বিশ্ববিদ্যালয় ভর্তি (ঢাবি, গুচ্ছ, জাবি ও অন্যান্য)। তোমার লক্ষ্য পরীক্ষা বেছে নিলে পরীক্ষা, কোর্স আর প্রশ্ন ব্যাংক সেই অনুযায়ী সাজানো থাকে।
লাইভ পরীক্ষা কীভাবে হয়?
লাইভ পরীক্ষা সবার জন্য নির্ধারিত সময়ে খোলে, আর একবারই দেওয়া যায়। টাইমার চলে সার্ভারের ঘড়িতে; সময় শেষ হলে তোমার উত্তর জমা হয়ে যায়। পরীক্ষা বন্ধ হওয়ার পর ফলাফল, সমাধান আর সারা দেশের মেধাতালিকা প্রকাশ হয়। মেগা পরীক্ষা ফ্রি: নাম ও ফোন নম্বর দিয়ে অংশ নাও।
প্রশ্ন ব্যাংকে কী আছে?
বিগত বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রশ্ন, বিষয়, অধ্যায় আর যে প্রতিষ্ঠানে এসেছিল সেই অনুযায়ী সাজানো; প্রতিটির সাথে উত্তর ও ব্যাখ্যা। প্রতিটি অধ্যায়ের প্রথম কয়েকটি প্রশ্ন সবার জন্য খোলা; বাকিগুলো খোলে প্রশ্নব্যাংক সেট বা কোর্স নিলে।
এটা কি ফ্রি?
কিছু অংশ। মেগা পরীক্ষা, “ফ্রি” চিহ্নিত পরীক্ষা, ফ্রি ক্লাস আর প্রশ্ন ব্যাংকের প্রতিটি অধ্যায়ের প্রথম কয়েকটি প্রশ্নের জন্য কোনো টাকা লাগে না। কোর্স ও প্রশ্নব্যাংক সেটের দাম পেমেন্টের আগেই দেখানো হয়; পেমেন্ট হয় PayStation দিয়ে: বিকাশ, নগদ, রকেট, উপায় বা কার্ড।
যোগাযোগ কীভাবে করব?
হটলাইনে কল করো ০৯৬৩৯৪৪৪৯২৭ (সকাল ৮টা – বিকেল ৫টা, রবি – বৃহস্পতিবার), ইমেইল করো [email protected], অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো।
অ্যাকাউন্ট, পেমেন্ট ও ফলাফল নিয়ে আরও উত্তর আছে সাধারণ প্রশ্নের পাতায়।
অফিশিয়াল পেজ
এগুলোই আমাদের একমাত্র অফিশিয়াল অ্যাকাউন্ট। ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারো।
যোগাযোগ ও নিবন্ধন
- হটলাইন: 09639444927 (সকাল ৮টা – বিকেল ৫টা, রবি – বৃহস্পতিবার)
- ইমেইল: [email protected]
- ঠিকানা: মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা-১২১৯, বাংলাদেশ
Antiphoton ঢাকায় নিবন্ধিত, ট্রেড লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান (ট্রেড লাইসেন্স নং TRAD/DSCC/011546/2026)। পেমেন্ট বা অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন থাকলে দেখো যোগাযোগ।